News Flash

  • Home
  • Uncategorized
  • Earthquake : সাতসকালে ভূমিকম্প মহারাষ্ট্রের পালঘরে

Earthquake : সাতসকালে ভূমিকম্প মহারাষ্ট্রের পালঘরে

মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স) : রবিবার ভোরে মৃদু ভূকম্পন অনুভূত হল মহারাষ্ট্রের পালঘরে। এদিন ভোর ৫টা ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। ওমিক্রন উদ্বেগের মাঝেই মহারাষ্ট্র কেঁপে উঠল ভূমিকম্পে। জেলা বিপর্যয় দফতরের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, এই কম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগেও একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে মহারাষ্ট্রের পালঘর। ২০১৮ সালের নভেম্বর থেকেই বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে ওই জেলায়। বিশেষ করে তালসারি তালুকের দুন্দালওয়াড়ি গ্রামে এবং ডাহানু তালুকের বেশ কিছু জায়গা বারবার কেঁপে উঠেছে ভূমিকম্পে। ফের কয়েক মাস পর রবিবার ভোরে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর।
এর আগে ২২ ডিসেম্বর পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল দক্ষিণ ভারতের কর্নাটকের বেঙ্গালুরু। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনএসসি) রিপোর্ট অনুযায়ী, ওইদিন সকাল ৭টা ৯ মিনিটে প্রথমবার ভুমিকম্প অনুভূত হয়। দ্বিতীয়বার আবার ৭টা ১৪ মিনিটে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩ এবং ৩.১।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top