News Flash

  • Home
  • Uncategorized
  • Christmas : শান্তিই সমৃদ্ধি ও উন্নতি আনতে পারে, মরিয়মনগরের শান্তি রাণী ক্যাথলিক চার্চে বড়দিনের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী
Image

Christmas : শান্তিই সমৃদ্ধি ও উন্নতি আনতে পারে, মরিয়মনগরের শান্তি রাণী ক্যাথলিক চার্চে বড়দিনের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ শান্তিই সমৃদ্ধি ও উন্নতি আনতে পারে৷ পবিত্র বড়দিনে শান্তির বার্তা জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরার ঘরে ঘরে পৌঁছে যাক৷ আজ সদর মহকুমার মরিয়মনগরের শান্তি রাণী ক্যাথলিক চার্চে ভগবান যীশুর জন্মদিনে বড়দিনের কেক কেটে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী বলেন, ভালো কাজের মধ্য দিয়ে সহজেই সংযোগ তৈরী হয়৷ ইতিবাচক চিন্তাভাবনা করলেই জীবন সুুন্দর হয়৷ জীবনে সফলতার জন্য দরকার সঠিক পরিকল্পনা৷


মরিয়মনগরের শান্তি রাণী ক্যাথলিক চার্চে বড়দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২১ জানুয়ারি রাজ্যে পূর্ণ রাজ্য দিবসের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের সাথে সাথে ত্রিপুরায় পূর্ণ রাজ্যের সুুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে৷ পূর্ণ রাজ্য দিবসের সুুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানেই ভিশন-২০৪৭’র রূপরেখা তুলে ধরা হবে৷ ২০২২ থেকে ২০৪৭ সাল পর্যন্ত রাজ্যের আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাতে রাজ্যে কি কি উন্নয়ন কর্মসূচি রূপায়িত হবে তা এই রূপরেখাতে থাকবে৷ তিনি বলেন, প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান শ্রেষ্ঠ হয়ে গড়ে উঠবে৷

অভিভাবকদের স্বপকে বাস্তবায়িত করতেই আগামী ২৫ বছরের কর্মপরিকল্পনা নিয়েই ভিশন-২০৪৭’র রূপরেখা তৈরি করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো দিশাতেই রাজ্য সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বিকাশে ক’ষিক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ ক’ষিক্ষেত্রে ক’ষকদের প্রভূত উন্নতি হয়েছে৷ রাজ্যে ক’ষকদের আয় বেড়েছে৷ ২০১৭-১৮ সালে ক’ষকদের মাসিক আয় ছিল ৬৫৮০ টাকা৷ ২০২০-২১ সালে ক’ষকের আয় বেড়ে হয়েছে ১১,০৯৩ টাকা৷ ক’ষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার সহায়ক মূল্যে ক’ষকদের কাছ থকে ধান ক্রয় করছে৷ চলতি বছরেও সরকার ক’ষকদের কাছ থেকে ২০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করবে৷ প্রতি কেজি ধানের জন্য ক’ষকরা পাবেন ১৯ টাকা ১৮ পয়সা৷ রাজ্যের প্রায় ২.৩৫ লক্ষ ক’ষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনা হয়েছে৷ এই যোজনায় ক’ষকগণ বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন৷

রাজ্যের জাতি জনজাতি অংশের জনগণের উৎপাদিত আনারস বিদেশে রপ্তানি হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরা থেকে প্রায় ১২১ কোটি টাকার বিভিন্ন ধরণের পণ্য রপ্তানি হচ্ছে৷ রাজ্য সরকার সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়নে কাজ করছে৷ প্রধানমন্ত্রীর স্বপ পূরণে কাজ করছে সরকার৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৪ জানুয়ারি আগরতলায় মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, করোনা অতিমারীর প্রভাব এখনো শেষ হয়ে যায়নি৷ ওমিক্রন নামে নতুন রূপে করোনা বিশ্বজড়ে আতঙ্ক সৃষ্টি করেছে৷ সৌভাগ্যের কথা আমাদের রজ্যে এখনও ওমিক্রন সংক্রমণের ঘটনা ঘটেনি৷ তবে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে৷ শ্রীচক্রবর্তী সকলকে করোনার বিধিনিষেধ পালন করে চলার আহ্বান জানান৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদক নিতি দেব৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন মরিয়মনগর শান্তি রাণী ক্যাথলিক চার্চের ফাদার লিনাস৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন অরুন্ধতীনগরস্থিত ইউনিয়ন ব্যাপটিস্ট চার্চেও বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top