News Flash

  • Home
  • Uncategorized
  • Hacked to death : গোকুলনগর টিএসআর হেডকোয়ার্টারের জওয়ান শংকর দেবনাথকে কুপিয়ে হত্যা
Image

Hacked to death : গোকুলনগর টিএসআর হেডকোয়ার্টারের জওয়ান শংকর দেবনাথকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। গোকুলনগর টি এস আর হেডকোয়ার্টারের জোয়ান শংকর দেবনাথ কে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিয়ে বিশালগড় থানায় মামলা পরিবারের।ঘটনার বিবরণে জানা যায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ গোকুলনগর হেডকোয়ার্টার থেকে তাদের এম্বুলেন্স করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে শঙ্কর দেবনাথ কে। এমন সময় স্থানীয় সংবাদ কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে তাদের সহকর্মীদের কাছ থেকে জানতে গেলে পুরো ঘটনা সংবাদকর্মীকে এড়িয়ে যান এবং অফ ক্যামেরা অভিযোগ করেন জলের ট্যাংকি থেকে জল আনতে গিয়ে পিচ্ছিল খেয়ে পরে মাথা ফেটে যায়।

পরবর্তী সময়ে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় হাপানিয়া হাসপাতালে রেফার করে। হাপানিয়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করে দেয় আশঙ্কাজনক অবস্থায়। জিবি হাসপাতালে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে টি এস আর জোয়ান শঙ্কর দেবনাথ এর মৃত্যু হয়। পরবর্তী সময় উনার সহকর্মীরা মৃতার পরিবারের লোকজনকে খবর পাঠায় । মৃতার পরিবারের অভিযোগ উনার সহকর্মীরা উনাকে কুপিয়ে হত্যা করেছে সেই অভিযোগ নিয়ে শনিবার বিকেল চারটে নাগাদ সাব্রুম নিজ বাড়িতে মৃতদেহ নিয়ে যাবার সময় বিশালগড় থানা মামলা করেন মৃতার পরিবার।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top