News Flash

  • Home
  • Uncategorized
  • Rebellion : কল্যাণপুরে গাঁজা বিরোধী অভিযানে জনজাতি প্রমিলা বাহিনীর বিদ্রোহ
Image

Rebellion : কল্যাণপুরে গাঁজা বিরোধী অভিযানে জনজাতি প্রমিলা বাহিনীর বিদ্রোহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। গাজা বিরোধী অভিযানে গিয়ে সফলতা অর্জন করল পুলিশ। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া নেতৃত্বে সফল পুলিশি অভিযানে প্রায় আড়াই হাজারের বেশি গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর ছিল কল্যাণপুর থানাধীন বিভিন্ন জনজাতি এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা চাষ চলছে।

গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী একযোগে কল্যাণপুর থানাধীন দেওয়ান সরদারপাড়া এবং অধুনিয়াতে গাজা বিরোধী অভিযানে অংশ নেয় এবং যথেষ্ট তৎপরতার সাথে প্রায় ২৫০০টি গাঁজা গাছ নষ্ট করে। পুলিশি অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরন জমাতিয়া ছাড়াও ছিলেন কল্যাণপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক শুভ্রাংশু ভট্টাচার্য, ৭১বিএন সিআরপিএফের ইন্সপেক্টর রাহুল গোয়েল, কল্যাণপুর থানার পুলিশ আধিকারিক বিশ্বজিৎ দাস সহ বিশাল সংখ্যক পুলিশ কর্মীরা। গাজা বিরোধী অভিযান সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া বলেন নেশা বাণিজ্যের সাথে প্রত্যন্ত এলাকায় কিছু জাতীয় অংশের মানুষজন গাঁজা চাষের মত্ত হয়ে পড়ে।

কিন্তু রাজ্য সরকার কোনো অবস্থাতে নেশা কারবারিদের সাথে আপোস করে না । আজ কল্যানপুর থানা এলাকার দুইটি স্হানে অভিযানে প্রচুর পরিমাণে গাঁজা গাছ কাটা হয়। আগামী দিনে এইরকম নেশা বিরোধী অভিযান প্রায় প্রতিনিয়ত জারি থাকবে বলে এদিন দৃঢ়তার সাথে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক । অভিযানের খবর চাউর হতেই গোটা কল্যাণপুর জুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জনজাতি অংশের মহিলারা রাস্তা অবরোধ করে পুলিশের উপর হামলা করতে উদ্যত হয়। যদিও দক্ষতার সাথে পুলিশ ভিন্নপথে অভিযান শেষে থানায় অবস্থিত হয়।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top