News Flash

  • Home
  • Uncategorized
  • Flower : একটি জলজ উদ্ভিদ ফুলের ভিন্ন নাম
Image

Flower : একটি জলজ উদ্ভিদ ফুলের ভিন্ন নাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। একটি জলজ উদ্ভিদ ফুলের ভিন্ন নাম। কোনো কোনো মানুষ এই ফুল টিকে রক্ত শাপলা, শালুক ফুল বলে থাকে। মূলত এই ফুলটির নাম শাপলা ফুল।এটি গুল্ম জাতীয় হলেও জলজ উদ্ভিদ। এই শাপলা ফুলের চাষ মূলত জলাশয়ে করা হয়। বিশেষ করে এই শাপলা ফুলের কদর মনসা পূজার সময়ে দেখা যায়। এছাড়াও শহরের বিভিন্ন ফুল ব্যবসায়ীরা এই ফুলটি চড়া দামে বিক্রি করে খদ্দেরের কাছে। কারণ সামাজিক যেকোনো অনুষ্ঠানে এই ফুলটি ব্যবহার করা হয় সুন্দরায়নের জন্য।

এই শাপলা ফুলের চাষ করে যেকোনো বেকার যুবক /যুবতীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারে অনায়াসে অল্প শ্রমদানের মাধ্যমে। এই রক্ত শাপলা ফুলের প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল তেলিয়ামুড়া চাকমা ঘাটের জারুলং বাড়ি এলাকার সুধীর দেবনাথের সাথে। এ প্রসঙ্গে তিনি জানান, রক্ত শাপলা ফুলের মূল অর্থাৎ আলুর মতো বীজ কমলপুর থেকে এনে চাষাবাদ শুরু করে ছিলেন ৪/৫ বছর পূর্বে। বিশেষ করে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির সময় জলাশয়ে এই ফুলের চাষ করতে হয়। চাষ শুরু করার প্রায় ৬ মাস পর থেকে ফুল ফুটতে থাকে। জলাশয়ে মৎস্য চাষের সময় ও এই ফুলের চাষ করা যায়। ফুলটি পরিপক্ক হয়ে চার পাঁচ দিন থাকে। সচরাচর এই ফুলের চাষ খুব কম মানুষজন করে। যার ফলে রক্ত শাপলা ফুল প্রায় দেখা যায় না বললেও চলে।ওই সুধীর দেবনাথ পুজোর মরশুমে একটি ফুল ১০ টাকা দামে বিক্রি করেন। তবে অল্প কায়িক পরিশ্রমে এই ফুল চাষ করে লাভের মুখ দেখা যায়। সেই দিকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় এই রক্ত শাপলা ফুল চাষাবাদ করে দুস্থ পরিবারের লোকজনরা ও স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে এক মাধ্যমও হয়ে উঠতে পারে। রক্ত শাপলা ফুল আবার বাংলাদেশেও পাওয়া যায় বলে জানান সুধীর দেবনাথ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top