News Flash

  • Home
  • Uncategorized
  • Suffering : শিক্ষক স্বল্পতায় ভুগছে বক্সনগরের দুপুরিয়াবান্দ উচ্চ বিদ্যালয়টি
Image

Suffering : শিক্ষক স্বল্পতায় ভুগছে বক্সনগরের দুপুরিয়াবান্দ উচ্চ বিদ্যালয়টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। শিক্ষাই সমাজের উন্নয়নের মূল চাবিকাঠি।লাইনটি আমাদের শিক্ষিত সমাজের কাছে খুবই পরিচিত।শিক্ষার মান উন্নয়নের সরকারি-বেসরকারি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অনেক রয়েছে।এই প্রতিষ্ঠান গুলিতে সরকার কোটি কোটি টাকা খরচ করে উন্নয়নের চেষ্টা করছে। এই উন্নয়নকে কলঙ্কিত করার জন্য কিছু শিক্ষক মহল ও কর্মচারীরা একেবারে উন্নয়নকে তলানিতে নিয়ে যাচ্ছে।বক্সনগর ব্লক অধীনস্থ সমস্ত স্কুলগুলিতে শিক্ষকদের খামখেয়ালি সহ শিক্ষক স্বল্পতায় ভুগছেন ছাত্রছাত্রীরা।

কিন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রতিষ্ঠানের কর্মচারিদের চরম উদাসীনতার কারণে কোটি কোটি টাকার সম্পদ জলে যাচ্ছে। সরকারি অর্থ যেমন নষ্ট হচ্ছে অন্যদিকে শিক্ষার অভাবের সামাজিক অনুন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বক্সনগর দুপুরিয়াবান্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষক স্বল্পতা সহ শিক্ষকদের উদাসীনতার অভিযোগ তুলে ধরেছে। দুপুরিয়াবান্দ উচ্চ বিদ্যালয় মোট 250 জন ছাত্র-ছাত্রী রয়েছে।250 জন ছাত্রছাত্রীর জন্য মাত্র 5 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন।তাদের চরম গাফিলতির কারণে স্কুলের শিক্ষাব্যবস্থা লাটে উঠেছে বলে ছাত্র-ছাত্রী মহলের অভিযোগ। স্কুলের ইনচার্জ সিরাজ মিয়া নামে শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি জানান শিক্ষকের মধ্যে 2 জন শিক্ষক ডেপুটেশনে রয়েছে, তিনজনের মধ্যে দুইজন মাধ্যমিক পরীক্ষার ডিউটিতে চলে গেছেন। তাই একজন শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ প্রায় সময়ই স্কুলে 5 জন শিক্ষক উপস্থিত থাকেন না।তাই তাদের সম্পূর্ণ ক্লাস করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।সংশ্লিষ্ট অভিজ্ঞ মহলের ধারণা একটি স্কুল 5 জন শিক্ষক দিয়ে কিভাবে পরিচালনা করা হয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top