News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতে মিথ্যা কথা বলছে মমতা সরকার, অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির
Image

আদালতে মিথ্যা কথা বলছে মমতা সরকার, অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) : আদালতে মিথ্যা কথা বলছে মমতা সরকার। শনিবার এই অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “এটা লজ্জাজনক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার আবার নিচু স্তরে নেমে এসেছে এবং আদালতে মিথ্যা কথা বলছে। আদালতকে ভুল তথ্য দিচ্ছে।“

প্রসঙ্গত, শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, হাওড়া ও বালি পুরসভার পৃথকীকরণ বিলে সই করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যার ফলে আগামী বছর রাজ্যের অন্যান্য পুরসভায় যে ভোট রয়েছে সেখানে এই দুই পুরসভায় ভোটে আর কোনও বাধা রইল না। আগামী ২২ জানুয়ারি রাজ্যের ছ’টি পুরনিগমে ভোট রয়েছে, যেখানে হাওড়ার নামও রয়েছে। কিন্তু শুক্রবার সন্দ্যায় এবং শনিবার রাজ্যপাল প্রকাশ্যে দাবি করেছেন, তিনি সংশ্লিষ্ট বিলে সই করেননি। তার প্রেক্ষিতেই সুকান্তবাবু এই টুইট করেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top