News Flash

  • Home
  • Uncategorized
  • TTAADC : পুলিশ বিল নয় রুলস পেশ করা হয়েছিল অধিবেশনে, বিবৃতি দিয়ে কার্যত ভুল স্বীকার এডিসির
Image

TTAADC : পুলিশ বিল নয় রুলস পেশ করা হয়েছিল অধিবেশনে, বিবৃতি দিয়ে কার্যত ভুল স্বীকার এডিসির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ এডিসির অধিবেশনে পুলিশ সার্ভিস রুলস পেশ করা হয়েছে৷ পুলিশ বিল নিয়ে বিতর্কের মাঝে বিবৃতি দিয়ে কার্য্যত এই ভুল শিকার করেছে এডিসি প্রশাসন৷
আজ এক প্রেস বিবৃতিতে টিটিএএডিসির সচিব জানিয়েছেন, অধিবেশনে টিটিএএডিসি পুলিশ সার্ভিস রুলস ২০২১ গত ১৭ ডিসেম্বর পেশ করা হয়েছিল৷ খসড়া বিল রূপে ওই রুলস অধিবেশনে পেশ করা হয়েছে৷ টিটিএএডিসির পুলিশ বিল ১৯৯৭ এর ১০ নম্বর ধারায় রুলস তৈরীর জন্যই তা অধিবেশনে পেশ করা হয়েছিল৷ কার্য্যকরী কমিটি ওই রুলস তৈরী করবে৷


তিনি আরও জানান, ওই রুলস তৈরী করার জন্য এডিসির দশদিনের অধিবেশন করতে হবে৷ এক্ষেত্রে একত্রে কিংবা দুই বা ততোধিক অধিবেশনে ওই রুলস নিয়ে আলোচনা করতে হবে৷ এরপরই ওই রুলস বাস্তবায়িত হবে৷
প্রসঙ্গত, টিটিএএডিসির অধিবেশনে বিজনেসে টিটিএএডিসি পুলিশ সার্ভিস বিল-২০২১ পেশ করা হবে বলে উল্লেখ ছিল৷ তেমনি এডিসির আইটি সেলের দেয়া প্রেস বিবৃতিতেও রুলস এর বদলে বিল সম্পর্কেই উল্লেখ ছিল৷ এই বিষয়ে বিতর্ক দেখা দেয়াও অবশেষে রুলস পেশ করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানাল এডিসি প্রশাসন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top