News Flash

  • Home
  • Uncategorized
  • Injured : প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত
Image

Injured : প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ২৪ ডিসেম্বর।। বিশালগড় এর পশ্চিম লক্ষীবিল এলাকায় প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে গতকাল রাতে সংঘর্ষে একই পরিবারের তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতরা হলেন নায়েব আলী জাহানারা বেগম ও মোহিনি বেগম। তাদের তিন জনকেই শুক্রবার বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রমণ সংগঠিত করার পর থেকে পরিবারের এক সদস্য নিখোঁজ বলে জানা গেছে। এ ব্যাপারে বিশালগড় থানা সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত আক্রমণকারীদের মধ্যে কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম লক্ষীবিল এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।অভিযুক্তদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।সেই বিরোধের জেরে গতকাল রাতে নায়েব আলীর বাড়িতে হামলা চালানো হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top