News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিকেটকে বিদায় জানালেন হরভজন সিং
Image

ক্রিকেটকে বিদায় জানালেন হরভজন সিং

কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন হরভজন সিং। শুক্রবার একটি টুইটের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। ২৩ বছর পর ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল তাঁর। টুইটারে হরভজন লিখেছেন, ‘সব ভাল জিনিসই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।’বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল । শেষমেশ সত্যি হল সেই সম্ভাবনাই। ক্রিকেটপ্রেমীদের অবিস্মরণীয় সব স্মৃতি উপহার দিয়ে খেলা থেকে বিদায় নিলেন হরভজন সিং। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সব ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ভাজ্জি।টুইটারে হরভজন লেখেন, ‘সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আজ আমি সেই খেলাকে বিদায় জানাচ্ছি, যেটা আমাকে জীবনে সবকিছু দিয়েছে। ২৩ বছরের দীর্ঘ এই যাত্রাকে যাঁরা মনোরম ও স্মরণীয় করে রাখতে সাহায্য করেছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞ জানাই। আন্তরিক ধন্যবাদ আপনাদের।’

ভাজ্জি সঙ্গে একটি ইউটিউব লিঙ্কও পোস্ট করেছেন, যেখানে ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায় যে, ‘জলন্ধরের অচেনা গলি থেকে টিম ইন্ডিয়ায় ২৫ বছরের আমার যাত্রা অত্যন্ত সুন্দর ছিল। যখনই আমি টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা হয়ত আমার জীবনে আর কিছুই ছিল না। তবে একটা সময় আসে, যখন জীবনে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হয় এবং জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হয়। গত কয়েক বছর ধরেই আমি একটা কথা ঘোষণা করতে চাইছিলাম। অপেক্ষা করছিলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। আমি আজ ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি।’উল্লেখ্য, হরভজন ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে ও ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৪১৭টি, ওয়ান ডে ক্রিকেটে ২৬৯টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৫টি উইকেট নিয়েছেন টার্বুনেটর। টেস্টে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি-সহ ২২২৪ রানও সংগ্রহ করেছেন হরভজন। ১২৩৭ রান করেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে।হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top