News Flash

  • Home
  • Uncategorized
  • ভাদোদরায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, আহত কমপক্ষে ৮ শ্রমিক
Image

ভাদোদরায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, আহত কমপক্ষে ৮ শ্রমিক

ভাদোদরা, ২৪ ডিসেম্বর (হি.স.): গুজরাটের ভাদোদরায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৮ জন শ্রমিক। শুক্রবার ভাদোদরার মাকারপুরা জিআইডিসি এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানায় জোরালো শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কমপক্ষে ৭-৮ জন শ্রমিক আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের জেরে কারখানাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুনও ধরে যায়। পরে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

দমকল অফিসার নিকুঞ্জ আজাদ জানিয়েছেন, “বিস্ফোরণের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আসি। প্রাণহানির কোনও খবর নেই, ৭-৮ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ভাদোদরা পুলিশের ডিসিপি করণরাজ্ বাঘেলা জানিয়েছেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ৭-৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top