News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিলেন রাজেন্দ্র ত্রিপাঠি, একঝাঁক নেতা সামিল গেরুয়া শিবিরে
Image

বিজেপিতে যোগ দিলেন রাজেন্দ্র ত্রিপাঠি, একঝাঁক নেতা সামিল গেরুয়া শিবিরে

লখনউ, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন উত্তর প্রদেশের তিন-বারের বিধায়ক ও উত্তর প্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র ত্রিপাঠি। শুক্রবার লখনউতে বিজেপিতে যোগ দিয়েছেন রাজেন্দ্র ত্রিপাঠি, তিনি ছাড়াও কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি ও আরএলডি-র কয়েকজন নেতা এদিন বিজেপি পরিবারের সামিল হয়েছেন।

কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে এদিন বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রয়াগরাজের তিন-বারের বিধায়ক রাজেন্দ্র ত্রিপাঠি। এদিন আরও যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা হলেন-প্রাক্তন বিএসপি বিধায়ক কৃষ্ণপাল সিং রাজপূত (ঝাঁসি), আরএলডি-র মুনীদেবী শর্মা (বিজনৌর), বিএসপি-র বীর সিং প্রজাপতি (বুলন্দশহর) এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সদস্য কুনওয়ার বলবীর সিং চৌহান প্রমুখ। বিজেপিতে যোগ দেওয়ার সময় সকলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর তাঁদের অগাধ বিশ্বাস রয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top