News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রন রুখতে বৈঠক কেজরিওয়ালের, দিল্লিতে সর্বোচ্চ নমুনা টেস্টের ওপর জোর
Image

ওমিক্রন রুখতে বৈঠক কেজরিওয়ালের, দিল্লিতে সর্বোচ্চ নমুনা টেস্টের ওপর জোর

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ধীরে ধীরে বাড়ছে ওমিক্রনের ভয়। ওমিক্রন রুখতে কী কী করা যেতে পারে, তা নিয়ে বৃহস্পতিবার সকালে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সকালের বৈঠকের পর বিকেলে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে সর্বোচ্চ নমুনা পরীক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা দৈনিক ৩ লক্ষ নমুনা পরীক্ষা করার ক্ষমতা তৈরি করেছি। কঠিন পরিস্থিতির উদ্ভব হলে আমরা দৈনিক ১ মুখের মতো নমুনা পরীক্ষা করতে পারব। আমরা হোম আইসোলেশন ম্যানেজমেন্ট প্রোটোকলকে শক্তিশালী করছি।” কেজরিওয়াল জানিয়েছেন, ওমিক্রন যেহেতু দ্রুত ছড়িয়ে পড়ে তাই যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের কাছে কেজরিওয়াল আবেদন জানিয়েছেন, নিজেদের বাড়িতেই থাকুন, ঘাবড়ে গিয়ে হাসপাতালে ছুটবেন না।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top