আগরতলা, ২৩ ডিসেম্বর (হি. স.) : করোনা সংক্রমিত হওয়া সত্ত্বেও জাল রিপোর্ট নিয়ে ভারতে প্রবেশের সময় আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্টে আটক হলেন জনৈক বাংলাদেশী নাগরিক। তাঁকে পুণরায় বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে। তবে, তাঁর সাথে আরও চারজন বাংলাদেশী নাগরিক ছিলেন। তাঁদের রিপোর্ট সঠিক থাকায় তাঁরা ভারতে প্রবেশে অনুমতি পেয়েছেন। কিন্ত, করোনা সংক্রমিতের সাথে যাত্রা করায় তাঁদের একান্তবাসে পাঠানো উচিত ছিল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে ঠিকই। কিন্ত, এখনো সংক্রমণ ছড়ানো বন্ধ হয়নি। এরই মধ্যে করোনা আক্রান্তের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। আজ জনৈক বাংলাদেশী নাগরিক করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। কিন্ত, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ইমিগ্রেশনে প্রবেশের পূর্বেই তাঁর ওই রিপোর্ট স্ক্যান করা হলে তাতে ধরা পড়েছে ওই রিপোর্ট জাল। কারণ, রিপোর্টটি স্ক্যান করতেই উঠে আসে ওই করোনা সংক্রমিত। অথচ, তাঁর সাথে থাকা রিপোর্টে তিনি করোনা নেগেটিভ উল্লেখ রয়েছে।
সূত্রের খবর, ওই ব্যক্তির পরিচয় এবং করোনা সংক্রমিতের রিপোর্টের তথ্যের সাথে মিল খুঁজে পাওয়া গেছে। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন রিপোর্টে নেগেটিভ লেখে প্রিন্ট করে এনেছেন। সঙ্গে সঙ্গে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর করেন চেকপোস্টের কর্মীরা। এ-বিষয়ে পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক ডা: সংগীতা চক্রবর্তী বলেন, বাংলাদেশী নাগরিকের করোনা টেস্টের জাল সার্টিফিকেট আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে সনাক্ত হয়েছে। তাঁকে সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে, ওই ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানোর পর আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্যানিটাইজ করা হয়েছে।
এদিকে, ওই ব্যক্তির সাথে চারজন বাংলাদেশী নাগরিক ছিলেন। তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। তাই, তাঁদের ভারতে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। কিন্ত, করোনা সংক্রমিতের সাথে একসাথে যাত্রা করায় ওই চারজনকেও ১৪ দিনের জন্য একান্তবাসে পাঠানো উচিত ছিল বলে আলোচনা শুরু হয়েছে। তাছাড়া, জাল সার্টিফিকেট নিয়ে আসা ওই করোনা আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলেও জোর চর্চা হচ্ছে। সমালোচকদের একাংশের বক্তব্য, ওই করোনা আক্রান্ত ব্যক্তিকে গ্রেফতার করে দুর্যোগ মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

করোনা আক্রান্ত বাংলাদেশী নাগরিকের জাল সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, চিহ্নিত হতেই ফেরত পাঠাল প্রশাসন
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















