News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে রাজ্যের যুবকের অস্বাভাবিক মৃত্যু
Image

বেঙ্গালুরুতে রাজ্যের যুবকের অস্বাভাবিক মৃত্যু

আগরতলা, ২৩ ডিসেম্বর : বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাজ্যের এক যুবকের। মৃত যুবকের নাম দেবাংশু দেব ওরফে  প্রীতম দেব। তার বাড়ি কুমারঘাটের ফটিকরায় থানাধীন সায়দারপাড় এলাকায়। কাজের সন্ধানে ওই যুবক বেঙ্গালুরুতে গিয়েছিল। সেখানেই একটি ভাড়া ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার খবর পেয়ে কুমারঘাট থেকে পরিবারের লোকজন বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা হন।
কেন এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবশ্য এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে রাজ্যের যুবকের মৃত্যুর সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা স্থানীয় থানার মাধ্যমে ব্যাঙ্গালোর পুলিশের কাছে দাবি জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top