News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা পলাতক
Image

গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা পলাতক

আগরতলা, ২৩ ডিসেম্বর : মন্দির নগরী উদয়পুরের বনদুয়ার এলাকায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতার নাম নমিতা দাস। স্বামীর নাম ঘনা দাস।
জানা গেছে, সাত বছর আগে সামাজিক রীতি মেনে নমিতা দাস ও ধনা দাসের বিয়ে হয়েছিল। বিয়েতে নমিতা দাসের বাপের বাড়ির তরফে পাত্র পক্ষের দাবি অনুযায়ী জিনিসপত্র মিটিয়ে দেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারে ঝামেলা চলছিল। এর শেষ পরিণতিতে গৃহবধূকে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে‌।
অগ্নিদগ্ধ গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে শেষ রক্ষা করা যায়নি। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ গৃহবধূর নমিতা দাসের মৃত্যু হয়েছে।
গৃহবধূর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার বাপের বাড়ি লোকজনরা শোকস্তব্ধ হয়ে পড়েন। এদিকে গৃহবধূর স্বামী ধনা দাস ও তার শশুর শাশুড়ী সহ অন্যান্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান। এব্যাপারে মৃতার বাপের বাড়ি থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই।
পুলিশ জানিয়েছে অভিযুক্তদের আটক করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। তবে তারা প্রত্যেকে পলাতক। অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে। এদিকে অগ্নিদগ্ধ মৃত গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের পর জিবি হাসপাতাল থেকে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top