তিরুবনন্তপুরম, ২৩ ডিসেম্বর (হি.স.): ভারতের বিভিন্ন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, এখনও ২০ দিনও হয়নি, এরইমধ্যে ভারতের ১৬টিরও বেশি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। কেরলে বৃহস্পতিবার আরও ৫ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। নতুন করে ৫ জন সংক্রমিত হওয়ার পর ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, “কেরলে আরও ৫ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। ৫ জনের মধ্যে ৪ জন কোচি বিমানবন্দরে এসেছিলেন এবং একজন বেঙ্গালুরু বিমানবন্দরে। সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখা হচ্ছে।” রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯।
