News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা চিকিৎসায় ফাইজারের খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন মার্কিন সরকারের
Image

করোনা চিকিৎসায় ফাইজারের খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন মার্কিন সরকারের

ওয়াশিংটন, ২৩ ডিসেম্বর (হি. স.) : করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন সরকারের । যখন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে দেশটিতে সংক্রমণ ঊর্ধ্বমুখী ঠিক সেই সময়ে এ ওষুধের অনুমোদন দেওয়া হলো। এটি করোনা চিকিৎসায় মার্কিন সরকারের অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। দেশর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদনের কথা জানায়।

এফডিএ জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে করোনা আক্রান্তরা চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিড ট্যাবলেট সেবন করতে পারবে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, করোনা শনাক্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব এবং উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে পিলটি গ্রহণ করা উচিত। ফাইজারের সঙ্গে এক কোটি কোর্স ওষুধের জন্য চুক্তি করেছে মার্কিন সরকার। প্রতি কোর্সের দাম ধরা হয়েছে ৫৩০ ডলার। ২০২২ সালের মধ্যে প্যাক্সলোভিডের ১২ কোটি পিল উৎপাদনের লক্ষ্য ফাইজারের। সাম্প্রতিক গবেষণায় ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এ ওষুধের কার্যকারিতার প্রমাণ মিলেছে। এই ওষুধ দিনে দু’বার তিনটি করে মোট পাঁচ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top