News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রন আতঙ্কে দিল্লিতে ক্রিসমাস, নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা
Image

ওমিক্রন আতঙ্কে দিল্লিতে ক্রিসমাস, নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স) : ওমিক্রন আতঙ্কে দিল্লিতে ক্রিসমাস, নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা জারি করল কেজরিওয়াল সরকার। দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা শাসক এবং ডেপুটি পুলিশ কমিশনারদের নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে এখনও পর্যন্ত ৫৭ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে।

দিল্লি সরকার সূত্রে জানা গিয়েছে, রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রায় দিনই নতুন সংক্রমিতের হদিশ মিলছে। গোটা দেশের মধ্যে ওমিক্রন আক্রান্তের নিরিখে দিল্লির স্থান প্রথম। সংক্রমণে লাগাম টানতেই এই পদক্ষেপ করা হয়েছে। বড়দিনের উৎসব এবং নতুন বছর উদযাপনে কোনও জমায়েত করা যাবে না। আগেই সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা করেছে কেজরিওয়াল সরকার।
ক্রিসমাস, নববর্ষে জমায়েতে নিষেধাজ্ঞা সিনেমা হলগুলি অবশ্য খোলা থাকবে। ১০০ শতাংশ দর্শককে নিয়ে চালু থাকবে হলগুলি। অডিটোরিয়ামে আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারবেন। বিবাহ এবং শেষকৃত্যে সর্বোচ্চ ২০০ জন অংশ নিতে পারবেন। এই সমস্ত নির্দেশ মানা হচ্ছে কি না, তা স্থানীয় প্রশাসনকে দেখতে হবে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top