News Flash

  • Home
  • Uncategorized
  • Ransacked : রাতের আধারে কল্যাণপুরের গ্রামে হাতির দলের তান্ডব, তছনছ করল আটটি বাড়ি, পালিয়ে বাঁচলেন বাসীন্দারা
Image

Ransacked : রাতের আধারে কল্যাণপুরের গ্রামে হাতির দলের তান্ডব, তছনছ করল আটটি বাড়ি, পালিয়ে বাঁচলেন বাসীন্দারা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ ডিসেম্বর৷৷ ফের বন্য দাঁতাল হাতির উন্মত্ত তান্ডবে ক্ষতি হলো আটটি বসতঘর৷ ঘটনা কল্যাণপুর বন-দপ্তরের অধীন খগেন্দ্র বল কলোনি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে কল্যাণপুর বন-দপ্তরের অধীন খগেন্দ্র বল কলোনি গ্রামীণ এলাকায় কয়েকটি দাঁতাল বন্য হাতি গ্রামে ঢুকে সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলে পড়ে৷


বন্য হাতির উন্মত্ত তাণ্ডবে নিমেষের মধ্যেই স্থানীয় ক্ষতি করে আটটি বসত ঘর৷ আত্মরক্ষার তাগিদে শুরু হয় চিৎকার-চেঁচামেচি ও দৌড়ঝাঁপ৷ যদিও এই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বন-দপ্তরের কোন আধিকারিক সহ এডিএস টিম বাহিনী৷ পরবর্তীতে সকাল নাগাদ স্থানীয় গ্রামীণ এলাকার সকলের চেষ্টায় বন্য দাঁতাল হাতির দল লোকালয় ছেড়ে জঙ্গল মুখী হয়৷ বন্য দাঁতাল হাতির এই উন্মত্ত আক্রমণের ফলে যেন গ্রামের বেশ কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে বসেছে৷


এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে সংবাদ পরিবেশনের পরেও বন-দপ্তরের আধিকারিকেরা গ্রামীণ এলাকার অসহায় মানুষদের জীবন রক্ষা করতে ফের একবার কোন রকম আদৌও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে সচেষ্ট হয় কি না৷ যদিও সূত্রের খবর মাঝেমধ্যে কল্যাণপুর বনদপ্তর কর্মীরা মাঠে নেমে যান বা নেমে পড়েন বাজি পটকা ফাটিয়ে বন্য হাতি তাড়াতে যান৷ ক্ষতিগ্রস্তদের প্রশ্ণ বনদপ্তর এর থেকে আর বেশি কি করতে পারেন৷ শীতের রাতে এক আতঙ্ক নিয়ে রাত্রি যাপন করতে হয় সবার৷ কখন না এসে যায় হাতির দল৷


প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর কল্যাণপুর ও তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় বন্য হাতির দল তান্ডব চালায়৷ পাহাড়ে খাদ্যের অভাব থাকায় লোকালয়ে চলে আসছে হাতির দল৷ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে৷ ধানের জমির পাশাপাশি রবি ফসলও নষ্ট করে দিচ্ছে হাতির দল৷ এখন বাড়িঘরে ঢুকে পড়ছে হাতির দল৷ তাতে রাতে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে গ্রামবাসীদের৷ মঙ্গলবার রাতে হাতির দলের হানায় বাড়িঘরের লোকজন ভয়ে জুবুথুবু হয়ে পড়েন৷ কোনও রকমে ঘর থেকে বেড়িয়ে আত্মরক্ষা করলেন গ্রামবাসীরা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top