News Flash

  • Home
  • Uncategorized
  • Bill Gates: ওমিক্রন সংক্রমণ সম্পর্কে সতর্ক করলেন ধনকুবের বিল গেটস
Image

Bill Gates: ওমিক্রন সংক্রমণ সম্পর্কে সতর্ক করলেন ধনকুবের বিল গেটস

ওয়াশিংটন, ২২ ডিসেম্বর (হি.স) : ‘আমি বছরের শেষে ছুটি কাটানোর সব পরিকল্পনা বাতিল করেছি’। মঙ্গলবার টুইট করে জানালেন ধনকুবের বিল গেটস। কয়েকটি টুইট করে তিনি ওমিক্রন সংক্রমণ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি জানান, তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু কোভিডের ওই ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন। মাইক্রোফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, “আমরা সম্ভবত অতিমহামারীর সবচেয়ে খারাপ পর্বে প্রবেশ করেছি।”

টুইটে বিল গেটস বলেন, যাঁরা আগে কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁরাও অনেকে ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। এটা খুবই ভয়ের কথা। ওই ভ্যারিয়ান্ট সম্পর্কে আমাদের ধারণাও খুবই কম। টুইটে বিল গেটস লিখেছেন, “ওমিক্রন ভ্যারিয়ান্ট যে হারে ছড়াচ্ছে, ইতিহাসে আর কোনও ভাইরাস এত দ্রুত ছড়ায়নি। শীঘ্রই প্রতিটি দেশে ওই ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়বে।”
আমেরিকায় এখন হু হু করে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এক সপ্তাহ আগেও দেশে কোভিড আক্রান্তদের মধ্যে মাত্র তিন শতাংশ ওমিক্রনে সংক্রমিত হয়েছিলেন। এক সপ্তাহের মধ্যে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৭৩ শতাংশ। বিল গেটস জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন, সবাই যেন মাস্ক পড়েন। ইনডোরে বড় জমায়েত এড়িয়ে চলেন। সর্বোপরি ভ্যাকসিন নেন। একটি টুইটে তিনি লেখেন, “বুস্টার ডোজ নিলে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকা যাবে।” শেষে ধনকুবের বলেন, “অতিমহামারী চিরকাল চলবে না। আমরা যদি পরস্পরের প্রতি সহমর্মিতা দেখাই, দ্রুত অতিমহামারী শেষ হবে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top