News Flash

  • Home
  • Uncategorized
  • নির্দিষ্ট সময়ের আগেই সমাপ্ত শীতকালীন অধিবেশন, ভীষণ অসন্তুষ্ট নাইডু
Image

নির্দিষ্ট সময়ের আগেই সমাপ্ত শীতকালীন অধিবেশন, ভীষণ অসন্তুষ্ট নাইডু

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। বুধবার সংসদের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়। কী কেন? এজন্য বিরোধীদের হইহট্টগোলকেই দায়ী করা হচ্ছে। গত ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছিল এবারের শীতকালীন অধিবেশন। শেষ হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর, কিন্তু শেষ পর্যন্ত তা একদিন আগেই সমাপ্ত হয়ে গেল।

এবারের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তাল হয়েছে লোকসভা ও রাজ্যসভা। রাজ্যসভা থেকে ১২ সাংসদকে সাসপেনশন ইস্যুতে প্রায় প্রতিদিনই উত্তাল হয়েছে রাজ্যসভা, লখিমপুর খেরির ঘটনা-সহ অন্যান্য ইস্যুতে উত্তাল হয়েছে লোকসভা। এত বিক্ষোভের মধ্যেও গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। রাজ্যসভা ফলপ্রসূ হয়েছে ৪৭.৯০ শতাংশ সময় এবং লোকসভা ফলপ্রসূ হয়েছে ৮২ শতাংশ সময়। শীতকালীন অধিবেশনের গোটা সময় রাজ্যসভায় অচলাবস্থা নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, শীতকালীন অধিবেশনে রাজ্যসভা ফলপ্রসূ হয়েছে ৪৭.৯০ শতাংশ সময় এবং লোকসভা ফলপ্রসূ হয়েছে ৮২ শতাংশ সময়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top