News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপি-র কোনও আসন না পাওয়ার শঙ্কা তথাগত রায়ের
Image

লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপি-র কোনও আসন না পাওয়ার শঙ্কা তথাগত রায়ের

কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : গত বিধানসভা ভোটে যা হয়েছিল, পুরভোটের ফল তারই পরিবর্ধন। এখনই সতর্ক না হলে লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপি-র কোনও আসন না পাওয়ার শঙ্কা রয়েছে। এই মন্তব্য বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের।


পুরভোটের ফল কেন এরকম হল, তা ব্যাখ্যা করতে গিয়ে তথাগতবাবু বলেন, “নির্বাচনী বিপর্যয়ের পর যে বিশ্লেষণ করে ভুলত্রুটি শোধরানোর চেষ্টা করা উচিত ছিল, তা হয়নি। সেই আন্তরিক চেষ্টা অবিলম্বে না হলে ফল আরও খারাপ হবে।“ সেক্ষেত্রে আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি-র কোনও আসন না পাওয়ার আশঙ্কার কথাও বলেন তথাগতবাবু।


বুধবার তিনি টুইটারে লেখেন, “একটা দল ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যদি তার ইচ্ছা থাকে। তার জন্য হারের বিশ্লেষণ করতে হয়, কোর্স কারেকশন করতে হয়। সিপিএম ঠিক এইভাবেই ২০০১ সালে জ্যোতিবাবুকে খারিজ করে সাফল্য পেয়েছিল। এই পুরসভা নির্বাচনে তৃণমূল প্রচুর কারচুপি করেছে, কিন্তু শুধু তা দেখলেই হবে না। অনেক ভাল হতে পারত। কিন্তু তার বদলে হয়েছে ‘তিন থেকে সাতাত্তর’, তৃণমূলের শয়তানির উপর সব দোষ চাপানো, এবং সবশেষে এক গর্দভসুলভ ‘সৌজন্য’।


ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, “নাসতো বিদ্যতে ভাবঃ নাভাবো বিদ্যতে সতঃ” (ভগবদ্গীতা ২:১৬)। তৃণমূলের মত কাটমানি-সিন্ডিকেট-দুর্নীতিতে নিমজ্জিত অসৎ দল কখনো টিকতে পারে না। শুধু তার জায়গা নেবার কেউ নেই বলেই এখনো তারা দাপিয়ে যাচ্ছে।হিন্দু বাঙালির কি যে হবে !” এদিক থেকে সংযত বিজেপি-র আর এক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। পুরভোটের ফলের প্রতিক্রিয়া জানতে চাইলে এই প্রতিবেদককে তিনি বলেন, “কোনও মন্তব্য করব না। যাঁরা দল চালাচ্ছেন তাঁদের জিজ্ঞাসা করুন। ওঁদের সঙ্গে আমার মত না-ও মিলতে পারে।“

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top