News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: ভারতের নতুন চিন্তা ওমিক্রন! বৃহস্পতিতে করোনা নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ভারতের নতুন চিন্তা ওমিক্রন! বৃহস্পতিতে করোনা নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): ভারতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এমতাবস্থায় বৃহস্পতিবার দেশের করোনা-পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বাড়তে বাড়তে ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২১৩-তে পৌঁছে গিয়েছে। দেশের মোট ১৫টি রাজ্যে সন্ধান মিলেছে ওমিক্রনের। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৫৭ জন, মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৫৪, তেলেঙ্গানায় ২৪ জন, কর্ণাটকে ১৯ জন, রাজস্থানে ১৮ জন, কেরলে ১৫ জন, গুজরাটে ১৪ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, ওডিশায় দু’জন, উত্তর প্রদেশে দু’জন, অন্ধ্রপ্রদেশে একজন, চন্ডীগড়ে একজন, লাদাখে একজন, তামিলনাড়ুতে একজন ও পশ্চিমবঙ্গে একজন।

এদিকে, বুধবারই সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও সরকারের কৌশল সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি, পীযূষ গোয়েল, কিরেণ রিজিজু, অনুরাগ সিং ঠাকুর, নীতীন গড়কড়ি প্রমুখ।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top