News Flash

  • Home
  • Uncategorized
  • Amit Shah: অমিত শাহ সকাশে জগদীপ ধনকর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে নানা জল্পনা
Image

Amit Shah: অমিত শাহ সকাশে জগদীপ ধনকর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে নানা জল্পনা

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আচমকাই দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এদিন সকালেই ধনকর টুইট করে লেখেন, বুধবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করব। এই টুইটের কিছু পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি টুইটার হ্যান্ডেলে আপলোড করেন রাজ্যপাল।

কী কারণে হঠাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ধনকর, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও রাজনৈতিক মহলের ধারণা, কলকাতা পুরসভা ভোটে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়টি তুলে ধরতে পারেন ধনকর। এ ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top