News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: আমেরিকায় এবার চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন, সংক্ৰমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে
Image

Omicron: আমেরিকায় এবার চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন, সংক্ৰমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে

ওয়াশিংটন, ২২ ডিসেম্বর (হি.স.): করোনা-সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় শীর্ষে রয়েছে আমেরিকা। পাঁচ কোটির উপরে সংক্রমণ। ৮.৩০ লক্ষের বেশি মৃত্যু। করোনার ডেল্টা স্ট্রেনে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, আমেরিকায় এবার চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। সংক্ৰমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে মার্কিন মুলুকে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮১ হাজার ২৬৪ জন, ফলে আমেরিকায় ৫২,২৫৩,৮৪৮-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ।

পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১,৮১১ জনের। নতুন করে ১,৮১১ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৩০ হাজার ৯৯০ জনের। কোভিড থেকে সেরে ওঠার সংখ্যাটাও কম নয়, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪০,৮০১,২৩২ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১০,৬২১,৬২৬-এ পৌঁছেছে। ওমিক্রনের বাড়বাড়ন্তে এই মুহূর্তে বেশ চিন্তায় রয়েছে জো বাইডেন প্রশাসন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top