বিশালগড়, ২১ ডিসেম্বর : বিশালগড় নিউমার্কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক চোর। চোরের নাম বিজয় কুমার মালি। বাড়ি বিহারে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা নাগাদ বিশালগড় নিউ মার্কেটের একটি দোকানে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিজয় কুমার মালি নামে ওই যুবক। তাকে হাতেনাতে আটক করা হয়। কিছু উত্তম-মধ্যম দিয়ে আটক চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে। আটক চোরকে ডাক্তারি পরীক্ষা করার পর আদালতে সোপর্দ করা হয়। প্রকাশ্য দিবালোকে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরির ঘটনার সংবাদে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশালগড় বাজারে পুলিশের নজরদারি বাড়ানোর জন্য দাবি উঠেছে।

দিনদুপুরে চুরি, চোর আটক
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















