News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা বিরোধী অভিযানে পুলিশের সাফল্য, গাঁজা গাছ ধ্বংস
Image

নেশা বিরোধী অভিযানে পুলিশের সাফল্য, গাঁজা গাছ ধ্বংস

চড়িলাম, ২১ ডিসেম্বর :  নেশা বিরোধী অভিযানে আবারও ব্যাপক সাফল্য পেয়েছে। যাত্রাপুর থানার ওসি যতীন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী থলিবাড়ি এডিসি ভিলেজে গাঁজা চাষ বিরোধী অভিযানে যান। ওই অভিযানে গাজা গাছ ধ্বংস করা হয়েছে।

তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল, থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকায় বেশ কিছু স্থানে গাঁজা চাষ হচ্ছে। সেই খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসি যতীন্দ্র দাসের নেতৃত্বে থানার পুলিশ ও আনসার বাহিনী গাঁজা চাষ বিরোধী অভিযানের সামিল হন। অভিযানে তারা ব্যাপক সাফল্য পেয়েছেন। প্রচুর গাঁজার গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে যাত্রাপুর থানার ওসি জানিয়েছেন।

উল্লেখ্য যাত্রাপুর থানা এলাকা সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে অবৈধভাবে গাঁজা চাষ হচ্ছে। গাঁজা চাষ নিষিদ্ধ সত্ত্বেও একাংশের গাজা চাষি ও ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে এ ধরনের গাঁজা চাষ চালিয়ে যাচ্ছেন। এসব গাঁজা চাষের দিনে পড়তে বনদপ্তর এবং পুলিশের একাংশ সহযোগিতা করে চলেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। তবে কালেভদ্রে পুলিশ নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য এ ধরনের অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ।

বর্তমান সরকার রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর গাঁজা চাষ এবং গাঁজা পাচার সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য কঠোর মনোভাব গ্রহণ করেছিল। রাজ্য সরকারের কঠোর মনোভাবের ফলে সরকার ক্ষমতায় আসার পর এক বছর ব্যাপক ধরপাকড় শুরু করা হয়। তাতে গাঁজা চাষ এবং গাঁজা পাচার অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই ব্যাপকহারে পুনরায় গাঁজা চাষ ও গাঁজা পাচার শুরু হয়। বর্তমানে শাসক দলের একাংশ এই গাঁজা চাষ ও গাঁজা পাচার বাণিজ্যে জড়িত বলেও অভিযোগ রয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top