News Flash

  • Home
  • Uncategorized
  • কেরালায় রাজনৈতিক হিংসা, ধুবড়িতে মুখ্যমন্ত্ৰী পিনারাইয়ের কুশপুত্তলিকা দাহ বিজেপি-ওবিসি মোর্চার
Image

কেরালায় রাজনৈতিক হিংসা, ধুবড়িতে মুখ্যমন্ত্ৰী পিনারাইয়ের কুশপুত্তলিকা দাহ বিজেপি-ওবিসি মোর্চার

ধুবড়ি (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : কেরলে দলীয় কার্যকর্তাদের খুন প্রতিবাদে এবং বেছে বেছে হিন্দুদের ওপর সংগঠিত হামলা বন্ধ করতে আজ সোমবার ধুবড়ি শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতীয় জনতা পার্টি এবং ওবিসি মোর্চা। বিক্ষোভ প্রদর্শনস্থলে প্রতিবাদকারীরা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কুপুত্তলিকা দাহ করে বাম সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তুলেছেন।

আজ দুপুর ১২টায় ধুবড়ি শহরের পাঁচমোড়ে জেলা বিজেপি এবং ওবিসি মোৰ্চা শতাধিক কার্যকৰ্তা কেরালার বাম সরকারের মুখ্যমন্ত্ৰী পিনারাই বিজয়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সংগঠিত করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়নের কুশপুত্তলিকা দাহ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিজেপির ধুবড়ি জেলা সভাপতি ডা. দেবময় সান্যাল।ডা. সান্যাল বলেন, কেরালার রাজনৈতিক ভ্ৰষ্টাচার তুঙ্গে উঠেছে। সরকারের প্রছন্ন মদতে আজ পর্যন্ত শতাধিক বিজেপি কার্যকর্তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। গত ১৯ তারিখ বিজেপির একজন কার্যকর্তার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই কার্যকর্তাকে সিপিআইএমের দুষ্কৃতীরা নৃশংসভাবে খুন করেছে। এককথায় ওই রাজ্যে অরাজকতা চরমে উঠেছে। এজন্য তাঁরা বামপন্থী মুখ্যমন্ত্ৰী পিনারাই বিজয়নকে ধিক্কার জানিয়ে অতি শীঘ্র তাঁর পদত্যাগ দাবি করছেন। কেরালায় শিগরির রাজনৈতিক হিংসা বন্ধ করারও দাবি জানিয়েছেন ডা. সন্যাল।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top