News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলায় যানজট দূর করতে উদ্যোগ
Image

বটতলায় যানজট দূর করতে উদ্যোগ

আগরতলা, ২১ ডিসেম্বর : রাজধানী আগরতলা শহরের বটতলা এলাকায় যানজট দূর করতে নাগেরজলা মোটর স্ট্যান্ডের ভেতর থেকে সমস্ত যানবাহন চলাচলের উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা বাস জিপ চালক সংঘ। সংগঠনের নেতৃবৃন্দ মঙ্গলবার নাগেরজলা মোটর স্ট্যান্ড আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে যানবাহনের চালক এবং যাত্রীদের সহযোগিতা আহ্বান করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নাগেরজলা মোটর স্ট্যান্ড তৈরি করেছেন। এই মোটর স্ট্যান্ডকে সদ্ব্যবহার করা প্রয়োজন। নির্ধারিত মোটর স্ট্যান্ড থাকা সত্ত্বেও একাংশের যানবাহন বটতলায় অস্থায়ীভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে যানজট তৈরি করছেন। যাত্রীদের মধ্যে অনেকেই বটতলা অস্থায়ীভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনে ওঠা-নামার করছেন। তাতে প্রতিনিয়ত  ট্রাফিক জ্যাম হচ্ছে। ট্রাফিক জ্যামের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে।

নেতৃবৃন্দের বক্তব্য, একদিকে নাগের জলা মোটর স্ট্যান্ড এর ভেতর থেকে সব ধরনের যানবাহন চলাচল না করার কারণে নাগেরজলা এলাকায় যেসব দোকানপাট রয়েছে সেইসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সার্বিক বিষয় বিবেচনা করে প্রত্যেক যানবাহন নাগরদোলা ভেতর থেকে চলাচল করার জন্য ত্রিপুরা বাস জিপ চালক সংঘের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সংঘের নেতৃবৃন্দ প্রত্যেক যাত্রীসাধারণকে অনুরোধ করেছেন তারা যেন বটতলায় কিংবা নাগের জলা এলাকায় রাস্তার পাশে অপেক্ষা না করে যে কোন যানবাহনের জন্য নাগেরজলা স্ট্যান্ডের ভিতরে চলে আসার জন্য।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, যাত্রী সাধারণের সুবিধার্থে নাগের জলা বাসস্ট্যান্ডে একটি হেল্প ডেক্স চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই হেল্প ডেক্স থেকে যাত্রীসাধারণকে যেকোনো স্থানে যাতায়াতের জন্য যানবাহনের অবস্থান এবং কোন কোন যানবাহন কোন কোন রুটে চলাচল করবে তা বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে। যানবাহনের চালকদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তারা যেন কোনো অবস্থাতেই বটতলা কিংবা নাগের জলা মূল সড়কের পাশে যানবাহন দাড়া করিয়ে অস্থায়ী মোটর স্ট্যান্ড তৈরি করার চেষ্টা করেন। যাতে সাধারণ এবং যানবাহন চালকদের সার্বিক সহযোগিতায় নাগের জলা মোটর স্ট্যান্ড প্রকৃত অর্থেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তারা মনে করেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top