News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার শুভেচ্ছা শহরবাসীকে, জয়ীদের বার্তা “মাথা নত করে কাজ করতে হবে’’
Image

মমতার শুভেচ্ছা শহরবাসীকে, জয়ীদের বার্তা “মাথা নত করে কাজ করতে হবে’’

কলকাতা, ২১ ডিসেম্বর (হি স)। ‘‘যে রায় মা-মাটি-মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।’’ বিপুল ভোটে জেতার পর মঙ্গলবার এই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটও করেন।

বিধানসভা নির্বাচনে শক্তি বাড়িয়েছে তৃণমূল। কলকাতা পুরভোটেও সেই ধারা বজায় রাখল শাসক দল। গত বার ১১৪ ওয়ার্ডে জয়ী তৃণমূল এ বার আরও অনেক বেশি। এমন জয়ের মধ্যে ফল ঘোষণার দিনে বললেন, ‘‘এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে।’’ বিজেপি-কে আক্রমণও করেন মমতা। ছোট্ট কথায় বলেন, ‘‘জনতার রায়ে বিজেপি ভোকাট্টা’’।

রবিবার ভোট দিতে গিয়ে মমতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। আর মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে অসম গেলেন মমতা। বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে মমতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। ততক্ষণে কলকাতায় বড় শক্তি নিয়ে তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। সেই জয়কে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেন মমতা। পুরভোটের প্রচারে গতানুগিত ভোট না চেয়ে মমতা বরং, যাঁরা জিতবেন তাঁদের কর্তব্য সম্পর্কে সতর্ক করেছিলেন। দলের জয় নিশ্চিত হওয়ার পরেও সেই বার্তাই দিলেন মমতা। ‘‘আরও মাথা নত করে কাজ করতে হবে’’ বলে কার্যত জয়ী কাউন্সিলরদেরই বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top