News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার আগরতলায় বিজেপি ৫১ তে ৫১, তৃণমূল কম কিসে : প্রশ্ন সুজনের
Image

ত্রিপুরার আগরতলায় বিজেপি ৫১ তে ৫১, তৃণমূল কম কিসে : প্রশ্ন সুজনের

কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স.) : ভোটের ফলাফল প্রকাশের আগেই বুঝি সবাই জেনে গিয়েছিলেন কী হতে পারে। তাই মঙ্গলবার সকালেই টুইটে আক্রমণ শানলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

তিনি লিখেছেন, “ত্রিপুরার আগরতলায় বিজেপি ৫১ তে ৫১। তৃনমূল কম কিসে? ভোট লুটতে সমতুল তো বটেই। কলকাতায় তৃনমূলের ১০০% হওয়াটাই তো স্বাভাবিক! সেটাই তো পিসি-ভাইপোদের মনোবাঞ্ছা।এক-আধটা কম হলেও কি ওদের পছন্দ হতে পারে?“ এর সঙ্গে তিনি যুক্ত করেছেন এদিন প্রকাশিত একটিয়খবরের কাটিং। তাতে লেখা, “বিধানসভা নির্বাচনের মতো জয়ের ধারা অব্যাহত থাকবে কলকাতা পুরভোটেও। রেকর্ড জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলের রিপোর্টেই উঠে এসেছে এমন তথ্য। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩০টিতে জয় নিশ্চিত বলে আত্মবিশ্বাসী জোড়াফুল ব্রিগেড। শাসকদলের নেতাদের আশা, ফল তার থেকেও ভালো হবে। তাঁদের কথায়, মানুষের ভোটে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবারও প্রত্যাখ্যাত হবে। কারণ ওরা এবারও রামধনু জোট করেছিল।

কলকাতা পুরসভার ভোট মিটেছে শাস্তিতেই। আজ ভোট গণনা। দুপুরের মধ্যেই জানা যাবে ওয়ার্ড ভিত্তিক জনাদেশ। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর তৃণমূল নেতৃত্ব সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট তৈরি করেছে। গোটা শহর দেখেছে, রবিবার মানুষ ভোট দিয়েছেন। এখানেই তৃণমুলের দাবি, ওই ভোটের সিংহভাগই পেয়েছে ঘাসফুলের প্রার্থী। দলীয় সূত্রের খবর, ১৩০টি আসনে জয় আসছেই।“

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top