News Flash

  • Home
  • Uncategorized
  • Joe Biden: সংক্রমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে আমেরিকায়, লকডাউনে নারাজ বাইডেন
Image

Joe Biden: সংক্রমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে আমেরিকায়, লকডাউনে নারাজ বাইডেন

ওয়াশিংটন, ২১ ডিসেম্বর (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। কখনও দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে, কখনও আবার কমে যাচ্ছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার ৫৩০ জন, ফলে আমেরিকায় ৫২,০৫৯,৬৬৭-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ।

পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৬২৩ জনের। নতুন করে ৬২৩ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৮৩৬ জনের। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪০,৭১৯,০৪৭ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১০,৫১১,৭৮৪-এ পৌঁছেছে।

করোনার বাড়বাড়ন্তের মধ্যেও লকডাউনে নারাজ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্রের খবর, আমেরিকায় এই মুহূর্তে লকডাউনের পক্ষপাতী নন প্রেসিডেন্ট বাইডেন। একইসঙ্গে আমেরিকা প্রশাসন মেনে নিয়েছে, আমেরিকায় এই মুহূর্তে যথেষ্ট প্রভাবশালী প্রজাতি ওমিক্রন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top