News Flash

  • Home
  • Uncategorized
  • লড়াই ছিল কঠিন, পুরভোটে ৪৫ নম্বর ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সন্তোষ পাঠক
Image

লড়াই ছিল কঠিন, পুরভোটে ৪৫ নম্বর ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সন্তোষ পাঠক

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): লড়াইটা বেশ কঠিন ছিল, সেই কঠিন লড়াইয়ে বাজিমাত করলেন কংগ্রেসের সন্তোষ পাঠক। কলকাতা পৌর নিগম নির্বাচনে সন্তোষ পাঠক জয়লাভ করলেন ৪৫ নম্বর আসনে। গত রবিবার ভোটের দিন ৪৫ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছিল। কংগ্রেস প্রার্থী সন্তোষ এবং তাঁর মুখ্য নির্বাচনী এজেন্ট অমিতাভ (কাল্টু) চক্রবর্তীকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।

সম্মানের যুদ্ধে জয়ী হয়ে চতুর্থ বারের জন্য কাউন্সিলর হলেন সন্তোষ পাঠক। তিনি জিতলেন ১৯৫৬ ভোটে। সন্তোষের বিরুদ্ধে এ বার তৃণমূল ময়দানে নামিয়েছিল যুবনেতা শক্তিপ্রতাপকে। ভোটের দিন তৃণমূলের এই যুবনেতার সঙ্গে সন্তোষের দ্বৈরথও হয়েছিল বেশ কয়েক বার। মঙ্গলবার ভোটগণনায় প্রথম থেকে এগিয়ে ছিলেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী। ব্যবধান সামান্য ওঠানামা করলেও কখনও পিছিয়ে যাননি তিনি। সকাল ৮টায় গণনা শুরু হওয়ার পর সাড়ে ১০টার মধ্যেই নিজের জয় নিশ্চিত করেন নেন সন্তোষ। ঘটনাচক্রে, চৌরঙ্গি বিধানসভার অন্তর্গত ৪৫ নম্বর ওয়ার্ডের জনতা কোনওদিনও খালিহাতে ফেরায়নি সন্তোষকে।

৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেসের সন্তোষকুমার পাঠক। তাঁর জয় ঘোষণায় পরই বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস এবং তৃণমূল সমর্থকরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে চলছিল ওই ওয়ার্ডের গণনা। তার সামনেই হয়েছে গণ্ডগোল।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top