News Flash

  • Home
  • Uncategorized
  • Celebrate : ১২৬ তম নেতাজির জন্মদিন পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Image

Celebrate : ১২৬ তম নেতাজির জন্মদিন পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে ১২৬ তম নেতাজির জন্মদিন পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে।ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে নেতাজি সুভাষচন্দ্র বোসের১২৬ তম জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। আহবায়ক সমর চক্রবর্তী জানান বিভিন্ন স্কুলে বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষা থাকায় শিক্ষক অভিভাবক মহল ব্যস্ত থাকার ফলে উপস্থিতির হার কিছুটা নগণ্য হলেও যাদেরকে নিয়ে প্রস্তুতি সভা উজ্জ্বল রূপ নেবে তাদের পেয়ে পেয়ে আনন্দিত। সভায় বিশ্ববন্ধু সেন জানান ধর্মনগরে নেতাজির জন্মদিন পালন এখন একটা মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। কেমন করে তাকে আরও জাঁকজমক করা যায়, তা নিয়ে প্রত্যেকেই এগিয়ে আসছে ।উল্লেখ্য সংস্কৃতিতে মনোযোগ বাড়লে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আদর্শচ্যুত হওয়ার সম্ভাবনা কম হয়। যেভাবে ধর্মনগরে যানজট, লোক সংখ্যা বেড়ে চলেছে তাদেরকে সামাল দিতে পুর পরিষদ, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতারা হিমশিম খাচ্ছে। একমাত্র সংস্কৃতি পারে তাদেরকে একটা নির্দিষ্ট পথে সমাজ গড়ার লক্ষ্যে ধাবিত করতে।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top