News Flash

  • Home
  • Uncategorized
  • Grandfathering : নেতা ভাইয়ের দোহাই দিয়ে দাদাগিরি
Image

Grandfathering : নেতা ভাইয়ের দোহাই দিয়ে দাদাগিরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ঢাকঢোল পিটিয়ে চুড়াইবাড়ি কদমতলা থেকে বাস চালু হয়েছিল ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় পর্যন্ত।যেসব ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে তাদের সুবিধার্থে এতদিন বেশ ভালই চলছিল। ইদানিং যে ছাত্র-ছাত্রীদের জন্য বাস চালু হয়েছিল তাদেরই সুবিধাকে নগন্য করে কন্টাকটার তার নেতা ভাইয়ের দোহাই দিয়ে দাদাগিরি করে চলেছে। তাদেরকে কলেজ চৌমুহনীতে না নামিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে নামিয়ে দিচ্ছে ।সেখানে থেকে কলেজে যেতে অতিরিক্ত ই রিক্সা করে ১০ টাকা করে প্রত্যেকে দিতে হচ্ছে।

এমনকি অনেক সময় তাদের নির্ধারিত ক্লাস মিস হচ্ছে। কন্টাকটারকে বললে কন্টাকটার উল্টা তাদেরকে হুমকি দিচ্ছে, যে কোন নেতাকে বল আমার কিছুই করতে পারবে না তোমরা। আমার যা ইচ্ছা তাই করে যাব। জানা গেছে কন্টাকটার কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুব্রত দেবের নিকট আত্মীয়। এই সুযোগে কলেজ ছাত্র-ছাত্রীদের সাথে অভাবনীয় ব্যবহার করে চলেছে। কন্টাকটারের এই ধরনের নেতাগিরি কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা কোনমতেই মানতে নারাজ। তাদের বক্তব্য তাদের জন্য এই বাস চালু করেছে বর্তমান সরকার, কেন এ বাসের পরিষেবা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। দরকারে তা নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হাতে নিতে পারে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top