News Flash

  • Home
  • Uncategorized
  • Police : মেঘলীবন্দ চা-বাগানে যুবক হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ
Image

Police : মেঘলীবন্দ চা-বাগানে যুবক হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। সিধাই থানা এলাকার মেঘলীবন্দ চা-বাগানে যুবক হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।যে তিন জনকে আটক করা হয়েছে তারা হল কার্তিক ওরাং,তার স্ত্রী অঞ্জলি ওরাং এবং পুত্র ব্রজেশ ওরাং।তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মূল অভিযুক্ত কে গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে।জানা গেছে এই হত্যাকাণ্ডের মূল নায়ক কার্তিকের ছেলে চন্দন ওরাং। ঘটনার পর থেকে সে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রেখেছে। নিহত যুবকের নাম অজিত ওরাং।

নিহত যুবক একজন চাকুরিচ্যুত শিক্ষক।তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহটি একটি পরিত্যক্ত কুয়োতে ফেলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।স্থানীয় লোকজনের অভিযোগ পুলিশ তিন জনকে এখনো পর্যন্ত আটক করেছে। মূল অভিযুক্তকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয় উত্তেজিত জনতা হত্যাকারী চন্দন ওরাং এর বাড়িঘরে অগ্নিসংযোগ করে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মূল অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top