News Flash

  • Home
  • Uncategorized
  • Accident : আসাম আগরতলা জাতীয় সড়কে পথদুর্ঘটনায় এক বালক গুরুতরভাবে আহত
Image

Accident : আসাম আগরতলা জাতীয় সড়কে পথদুর্ঘটনায় এক বালক গুরুতরভাবে আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। মুঙ্গিয়াকামীতে আসাম আগরতলা জাতীয় সড়কে পথদুর্ঘটনায় এক বালক গুরুতরভাবে আহত হয়েছে। আহত বালকের নাম সন্তোষ দেববর্মা। জানা যায় ওই বালক বাইসাইকেল নিয়ে যাচ্ছিল। দ্রুতগামী একটি গাড়ি এসে বাইসাইকেল কে ধাক্কা দেয়।বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় সন্তোষ দেববর্মা নামে ১২ বছর বয়সী ওই বালক। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহত বালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে সে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। এদিকে স্থানীয় উত্তেজিত জনতা গাড়ি সহ চালককে আটক করেন। চালককে কিছু উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে মুঙ্গিয়াকামি থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে।গাড়ি চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর।এদিকে জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে আহত বালক সন্তোষ দেববর্মার অবস্থা স্থিতিশীল ।বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top