News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়েদের বিবাহের বয়স বাড়ানো নিয়ে বিতর্ক, চাপে কেন্দ্র
Image

মেয়েদের বিবাহের বয়স বাড়ানো নিয়ে বিতর্ক, চাপে কেন্দ্র

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স) : মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করতে চায় কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহেই লোকসভায় ওই নিয়ে বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে বিভিন্ন বিরোধী দল ওই প্রস্তাবে আপত্তি জানায়। কয়েকজন সমাজকর্মীও মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স বৃদ্ধির বিরোধিতা করেন। এই পরিস্থিতিতে সম্ভবত কিছুটা পিছু হটতে চলেছে মোদী সরকার। মেয়েদের বিবাহের ন্যূনতম বয়সের বিলটি সাংসদদের কোনও প্যানেল যদি খতিয়ে দেখে তাহলে সরকার আপত্তি করবে না। সোমবার সরকারি সূত্র থেকে এখবর জানা গিয়েছে।

সূত্রের খবর, কোনও সিলেক্ট কমিটি এই বিলের বিভিন্ন ধারা খতিয়ে দেখতে পারে। বিরোধী দলগুলোর মনোভাব বুঝে সংসদে বিলটি পেশ করা হবে।
কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, এআইএমআইএম এবং আরও কয়েকটি দল বিলটির বিরোধিতা করেছে। সরকার চেয়েছিল, সংসদের চলতি অধিবেশনেই বিলটি পাশ করিয়ে নেওয়া হবে। কিন্তু এখন তা সম্ভব বলে মনে হচ্ছে না। শীতকালীন অধিবেশনের বাকি আছে আর মাত্র চারদিন। তার ওপরে রাজ্যসভার ১২ জন বিরোধী সাংসদদের ওপর থেকে অচলাবস্থা প্রত্যাহার এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্তের দাবিতে অচল হয়ে আছে সংসদের দুই কক্ষ।

কংগ্রেসের বক্তব্য, নতুন বিলটি ‘সন্দেহজনক’। তাদের দাবি বিলটি কোনও স্ট্যান্ডিং কমিটি খতিয়ে দেখুক। সিপিএমের বক্তব্য, বিবাহের বয়স বাড়ানোর চেয়ে সরকার বরং মেয়েদের পুষ্টি ও শিক্ষার ওপরে জোর দিক। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, “কোনও মেয়ের বয়স ১৮ বছর হলে সে প্রাপ্তবয়স্ক হয়। বিবাহের ক্ষেত্রে যদি তাকে নাবালিকা বলে ধরা হয়, তবে সেই আইন স্ববিরোধী।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top