News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ওমিক্রন নিয়ে সম্পূর্ণ প্রস্তুত বিহার, নীতীশ জানালেন দৈনিক ৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হচ্ছে
Image

Omicron: ওমিক্রন নিয়ে সম্পূর্ণ প্রস্তুত বিহার, নীতীশ জানালেন দৈনিক ৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হচ্ছে

পাটনা, ২০ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনকে সম্পূর্ণ প্রস্তুত বিহার সরকার। জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত আমাদের রাজ্যে কোনও ওমিক্রন আক্রান্তের হদিশ মেলেনি। রাজ্যে সতর্কতা রয়েছে। আমরা প্রস্তুত… ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও কেউ এখনও পর্যন্ত আক্রান্ত হননি ওমিক্রনে।

নীতীশ কুমার আরও জানিয়েছেন, আপনারা জানেন, রাজ্যে প্রতিদিন সর্বাধিক সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে, ৫ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে রোজই। প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন। দিল্লি, কেরল, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন রূপ। এমতাবস্থায় নীতীশ জানালেন ওমিক্রন ঠেকাতে বিহার সম্পূর্ণ প্রস্তুত।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top