News Flash

  • Home
  • Uncategorized
  • Arvind Kejriwal: বুস্টার ডোজের জন্য কেন্দ্রের কাছে আর্জি, ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল
Image

Arvind Kejriwal: বুস্টার ডোজের জন্য কেন্দ্রের কাছে আর্জি, ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): বুস্টার ডোজ প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানিয়েছেন, সম্পূর্ণ টিকা প্রাপকদের বুস্টার ডোজ দেওয়ার জন্য আমি কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি। করোনাভাইরাসের নতুন রূপ ‘ওমিক্রন’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেজরিওয়াল। কেজরিওয়ালের কথায়, বিগত কিছুদিন ধরে সংক্ৰমণ বৃদ্ধির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে দিল্লির সমস্ত করোনা-আক্রান্ত রোগীর নমুনা ওমিক্রনের জন্য জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হবে। কেজরিওয়াল এদিন আরও জানিয়েছেন, হোম আইসোলেশন প্রোগ্রাম জোরদার করার লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর একটি পর্যালোচনা বৈঠক করা হবে।

উল্লেখ্য, রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লিতে সোমবার আরও ৬ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, নতুন করে ৬ জন ওমিক্রনে সংক্রমিত হওয়ার পর রাজধানীতে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮। স্বস্তির বিষয় হল, ওমিক্রনে আক্রান্ত ২৮ জনের মধ্যে ১২ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। বাকি ১৬ জনের কেউ গুরুতর অসুস্থ নন, সকলেই স্থিতিশীল রয়েছেন। তাঁদের এই মুহূর্তে চিকিৎসা চলছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top