News Flash

  • Home
  • Uncategorized
  • Arrested : কলকাতা পুরসভার ভোটে গোলমাল বাধানোর অভিযোগে গ্রেফতার ১৯৫ জন
Image

Arrested : কলকাতা পুরসভার ভোটে গোলমাল বাধানোর অভিযোগে গ্রেফতার ১৯৫ জন

কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : রবিবার ভোট গ্রহণ চলছে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ।সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে দিনভর এলো সন্ত্রাসের নানা অভিযোগ। আজ দিনভর ৪৫৩টি অভিযোগ জমা পড়ার কথা জানিয়েছে কমিশন। কলকাতা পুলিশ সূত্রের খবর, গোলমাল বাধানোর অভিযোগে শহরে ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে কলকাতা পুরভোটে এদিন দুপুর পর্যন্ত মোট ৭২জনকে গ্রেফতার করা হয়েছে। তবে দিনের শেষে এই এই গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে বলে পুলিশ সূত্রে খবর।

এদিন জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন। ৪৫ নম্বর ওয়ার্ডে এক পুলিশকর্মী জখম হয়েছেন । সেই প্রসঙ্গে জয়েন্ট সিপি বলেন, কোথাও পুলিশ কর্মী জখম হয়েছেন কি না তা জানা যায়নি। তবে খবর নেওয়া হচ্ছে। যে অভিযোগ পাওয়া গিয়েছে তা পুলিশ খতিয়ে দেখেছে। এদিকে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সকাল থেকে ভুরি ভুরি অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। সেই প্রসঙ্গে তিনি বলেন, আমরা যত অভিযোগ পেয়েছি সবগুলিতেই সিনিয়র অফিসাররা গিয়েছেন। পরিস্থিতির উপর তাঁরা নজর রেখেছেন। দুপুর পর্যন্ত ৭২জনকে গ্রেফতার করা হয়েছে। আরও গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে। আমরা প্রয়োজনী পদক্ষেপ নিচ্ছি। অন্যদিকে বোমাবাজিতে তিনজনের জখম হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তিনজন জখমই স্থানীয় বাসিন্দা। তবে তাদের রাজনৈতিক পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। নামগুলি পাওয়া গিয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top