News Flash

  • Home
  • Uncategorized
  • Blood bank : উত্তর জেলা হাসপাতাল এর ব্লাড ব্যাংকে রক্তের আকাল
Image

Blood bank : উত্তর জেলা হাসপাতাল এর ব্লাড ব্যাংকে রক্তের আকাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর। উত্তর জেলা হাসপাতাল এর ব্লাড ব্যাংকে রক্তের আকাল চলছে। প্রতিদিন ১৫ ইউনিট করে রক্তের প্রয়োজন। তখন রক্তের এই হাহাকার রোধ করতে এগিয়ে এসেছে উত্তর জেলা ওপেন ইউনিট এন এস এস। বিশেষ কর্মসূচি গ্রহণ করে ধর্মনগর রাজবাড়ি গোল্ডেন পিক নার্সারি স্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করে ওপেন এন এস এস ইউনিটের সদস্য সদস্যারা। মোট ২৬ জন তাদের অমূল্য রক্তদান করে।

সংগৃহীত রক্তের মধ্যে মধ্যে ১৯ জন ছেলে এবং ৬ জন মেয়ে রয়েছে। ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের ধর্মনগর শাখা এদেরকে যথাযোগ্য সহায়তা করে। তাদের অবদানকে মনে রাখার জন্য এবং রক্তদানে ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের মধ্যে যে একটা সুনাম রয়েছে তা অক্ষত রাখতে সবার প্রতি আহ্বান জানান। ধর্মনগর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্যরা এনএসএস ওপেন ইউনিটের এই শিবিরকে ভুয়সি প্রশংসা করে।এই শিবিরে প্যাথলজিতে এমডি করে আসা জেলা হাসপাতালের চিকিৎসক শ্যামলিমা ঘোষ উপস্থিত ছিলেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top