News Flash

  • Home
  • Uncategorized
  • Accident : পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর
Image

Accident : পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর। আসাম আগরতলা জাতীয় সড়কের খয়েরপুর বাজার এলাকায় পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। মৃত পুলিশকর্মীর নাম আশিস দেববর্মা। তিনি এ এস আই পদে কর্মরত ছিলেন। তিনি ছিলেন ওয়ারলেস অপারেটর। তার বাড়ি গাবর্দী। কর্মস্থল মান্দাই।সকাল সোয়া নয়টা নাগাদ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে খয়ের পুর বাঁশ বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রিপার গাড়ি তার বাইককে সজোরে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন পুলিশ কর্মী আসিস দেববর্মা। স্থানীয় লোকজনের সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। পথ দুর্ঘটনায় গুরুতর আহত আসিস দেববর্মাকে সেখান থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সহকর্মীর মহল এবং তার আত্মীয় পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে স্থানীয় জনগণ গাড়িটি আটক করেছেন।চালক পালিয়ে গেলেও জিরানিয়া থানার পুলিশ গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে।এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে।গাড়ি চালকের দ্রুতগামীতা-ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।উল্লেখ্য খয়ের পুর বাশবাজার সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রায় সময়ই যান দুর্ঘটনা ঘটে চলেছে। দুর্ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থা সন্তোষজনক নয় বলে স্থানীয় জনগণ অভিমত ব্যক্ত করেছেন। খয়ের পুর এলাকায় ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top