News Flash

  • Home
  • Uncategorized
  • vote : এবারও ভোট দিতে পারলেন না অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য
Image

vote : এবারও ভোট দিতে পারলেন না অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স.): অসুস্থতার জন্য এবারও ভোট দিতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।তবে রবিবার কলকাতা পুরসভার নির্বাচনে বালিগঞ্জ পাঠভবন স্কুলের বুথে ভোট দিলেন মা মীরা ভট্টাচার্যের সঙ্গে ভোট দিলেন বুদ্ধদেব কন্যা সুচেতনা।

এদিন ভোট দিয়ে বেরিয়ে সুচেতনা বলেন, ‘বাবার দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ। তাই তাঁর পক্ষে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেওয়া সম্ভব নয়। ভোট তো খুব শান্তিপূর্ণ হচ্ছে। দিলাম, বেরিয়ে এলাম।’

মীরাদেবী জানান, বুদ্ধবাবু সম্পূর্ণ শয্যাশায়ী। খুব কাছের জিনিস ছাড়া কিছু দেখতে পান না তিনি। তাঁকে খবর কাগজ পড়ে শোনান নিজেই। রাজনীতির সব খবর নেন বুদ্ধবাবু। তবে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। উঠে বসতে পারেন না।

২০১৭ সালের পর থেকে ভোট দিতে বেরোতে পারেননি বুদ্ধবাবু। একাধিক শারীরিক জটিলতায় সম্পূর্ণ গৃহবন্দি তিনি। গত বিধানসভা নির্বাচনে প্রবীণ নাগরিকদের বাড়ি বসে ভোটদানের সুযোগ থাকলেও তা প্রত্যাখ্যান করেন তিনি। তখন আশা জেগেছিল, তাহলে বোধ হয় ভোট দিতে যাবেন তিনি। কিন্তু চিকিৎসকের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত সেটাও হয়নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top