News Flash

  • Home
  • Uncategorized
  • Akhilesh : আমার ফোনে আড়ি পাতা হচ্ছে, যোগী সব শুনছেন, অভিযোগ অখিলেশের
Image

Akhilesh : আমার ফোনে আড়ি পাতা হচ্ছে, যোগী সব শুনছেন, অভিযোগ অখিলেশের

লখনউ, ১৯ ডিসেম্বর (হি.স) : সমাজবাদী সুপ্রিমো অখিলেশ সিং যাদবের ঘনিষ্ঠ কয়েকজন নেতাদের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। রবিবার উত্তরপ্রদেশের বিজেপি সরকার তথা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অখিলেশ। তিনি বলেন, তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে। সমাজবাদী পার্টির অন্যান্য বড় নেতার ফোনেও আড়ি পাতা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে রোজ সন্ধ্যায় শোনেন, সমাজবাদী নেতারা ফোনে কী কথাবার্তা বলছেন।

অখিলেশের ঘনিষ্ঠ যে ব্যক্তিদের বাড়িতে ও অফিসে আয়কর দফতর হানা দিয়েছিল, তাদের মধ্যে আছেন সমাজবাদী সুপ্রিমোর ব্যক্তিগত সচিব জিতেন্দ্র যাদব, দলের মুখপাত্র রাজীব রাই এবং দলের নেতা মনোজ যাদব।


এদিন অখিলেশ বলেন, আয়কর দফতরের ওই তৎপরতা থেকে প্রমাণিত হয়, বিজেপি ভোটে হারতে চলেছে। মুখ্যমন্ত্রী এই রাজ্যে ‘অনুপযোগী’। এদিন অখিলেশ আরও বলেন, ভোট যত এগিয়ে আসবে, বিজেপি ততই বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করবে। তাঁর কথায়, “আভি তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আয়া হ্যায়… এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আয়েগা, সিবিআই আয়েগা…। কিন্তু সাইকেল তাতে থামবে না।” সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক সাইকেল।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top