News Flash

  • Home
  • Uncategorized
  • Accused : ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবীর পোশাক ছেঁড়ার অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের
Image

Accused : ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবীর পোশাক ছেঁড়ার অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স) : রবিবার সকাল ৭টা থেকে শুরু হল কলকাতার পুরভোট। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের নির্বাচনের আগে নিরাপত্তার চাদরে শহরকে মুড়ে দিয়েছে কলকাতা তথা রাজ্য পুলিশ।

এদিন সকালে কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি-র। জোড়াবাগান এলাকায় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘‘বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল। আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে দুষ্কৃতীরা। পোশাক ছিঁড়ে দেয়।’’ তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই ওয়ার্ডের নির্দল প্রার্থীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এদিকে কোভিডবিধি মেনেই ভোটগ্রহণ হচ্ছে কলকাতায়। থার্মাল গানের মাধ্যমে তাপমাত্রা মেপে বুথে ঢোকানো হচ্ছে ভোটারদের। স্যানিটাইজারের ব্যবস্থাও রয়েছে বুথে বুথে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top