News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল চুরি, মামলা নেয়নি পুলিশ, চোর বহাল তবিয়তে
Image

মোবাইল চুরি, মামলা নেয়নি পুলিশ, চোর বহাল তবিয়তে

আগরতলা, ১৮ ডিসেম্বর : মোবাইল চুরি যাওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ সমেত চোরকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্ত, ন্যূনতম মামলা নথিভুক্ত না করেই চোরকে রেহাই দিলো পুলিশ। ঘটনা বামুটিয়ার রাঙ্গুটিয়া এলাকায়।

লেফুঙ্গা থানাধীন বামুটিয়া রাঙ্গুটিয়া রঞ্জিত পাঠশালা স্কুল সংলগ্ন অধীর সাহার দোকানে সামগ্রী কিনতে গিয়েছিলেন মনিব্রত দত্ত নামে এক যুবক। সেই দোকানে ভুলবশত তার এন্ড্রয়েড ফোন ফেলে চলে যান তিনি। কিছুক্ষণ বাদে দোকানে এসে দেখেন মোবাইলটি নেই। দোকানে সিসি ক্যামেরা ফুটেজে এলাকার চন্দন দেব নামে এক ব্যক্তি মোবাইলটি চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পরে। প্রাথমিকভাবে অভিযোগ জানাতে মোবাইল মালিক মনিব্রত দত্ত লেফুঙ্গা থানাধীন বামুটিয়া আউটপোস্টে যান। সেখান থেকে তাকে জানানো হয় অফিসার না থাকার কারণে এখনই অভিযোগ গ্রহন করতে পারবেন না। তাঁকে লেফুঙ্গা থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়। সেই মোতাবেক তিনি লেফুঙ্গা থানাতে গিয়ে চুরির বিষয়ে অভিযোগ দায়ের করতে চাইলে পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন মনিব্রত দত্ত।

উপরন্ত তিনদিন পর মোবাইল চোরকে পাকড়াও করে পুলিশের হাতে দিলেও ওইদিন বিকেলেই ওই চোর বাড়িতে ফিরে আসেন বলে জানান তিনি। এ-বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে তাকে জানানো হয়েছে, আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে অভিযুক্ত। প্রশ্ন উঠছে যে চুরির বিষয়ে অভিযোগই গ্রহণ করল না পুলিশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জামিনের প্রসঙ্গ আসে কিভাবে? 
বিস্তারিত খবর নিয়ে জানা যায় মূলত যে অভিযোগ করতে চাইছিল মনিব্রত সেই অভিযোগ পত্র গ্রহণ করেনি থানা এবং বামুটিয়া আউটপোস্ট পুলিশ বাবুরা। যার ফলে মোবাইল চোরকে বাড়িতে সসম্মানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করল পুলিশ। এই ঘটনার প্রতিকার চেয়ে এবং নিজের মোবাইল উদ্ধারের দাবিতে শুক্রবার সন্ধ্যা রাতে পুনরায় মনিব্রত দত্ত লেফুঙ্গা থানায় অভিযোগ দায়ের করতে যান। এই যাত্রায় তার কাছ থেকে অভিযোগ পত্র গ্রহণ করলেও রিসিভ কপি দেয়নি পুলিশ। ফলে এই পর্যায়ে মোবাইল চুরির ঘটনায় আদতে পুলিশ অভিযোগ গ্রহণ করবে কিনা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top