News Flash

  • Home
  • Uncategorized
  • ধন সিংহ রোয়াজা পাড়ায় পানীয় জল ও বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের, প্রতিকারের দাবি
Image

ধন সিংহ রোয়াজা পাড়ায় পানীয় জল ও বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের, প্রতিকারের দাবি

আমবাসা, ১৮ ডিসেম্বর : পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত আমবাসা মহকুমার অন্তর্গত গুরুধন পাড়া ভিলেজ কমিটির অধীন ধন সিং রোয়াজা পাড়ার বাসিন্দারা। রাজনৈতিক পালাবদল ঘটলেও রাজ্যের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসকারী গিরিবাসীদের বঞ্চনা রয়েছে সেই তিমিরে। সরকারিভাবে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী গিরি বাসীদের জন্য নানা সরকারি ব্যবস্থাপনা থাকলেও সেগুলি সঠিকভাবে বাস্তবায়িত হতে বর্তমানে পরিলক্ষিত অনেকাংশে কম। পরিস্রুত পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থাপনা থাকলেও তার সঠিক ব্যবহার থেকে তারা আজও বঞ্চিত।

এমনই চিত্র ধরা পড়ল ধন সিং রোয়াজা পাড়ায়। সেখানে পানীয় জলের উৎস ও বৈদ্যুতিক ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও এলাকাবাসীরা এই সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না। তাই তারা তৃষ্ণা নিবারণের জন্য ছড়া কিংবা লুঙ্গায় কুয়া তৈরি করে সেই জল পানীয় জল হিসেবে ব্যবহার করেন।

তাঁদের আরও অভিযোগ, পানীয় জলের উৎস বিকল হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জলের ব্যবস্থা করলেও তা অনিয়মিতভাবে এলাকায় সরবরাহ করা হয়। ফলে তাঁদের অনেকাংশেই নির্ভর থাকতে হয় ছড়া কিংবা কুয়ার জলের উপর। এছাড়াও এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা থাকা সত্ত্বেও বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছে তারা। দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ পরিষেবা নেই তাদের গ্রামে। এ সম্পর্কে পানীয় জল ও বিদ্যুৎ উভয় দপ্তরের সাথে যোগাযোগ করলেও সমস্যা সমাধানে এখনও এগিয়ে আসেনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ধন সিং রোয়াজা পাড়ার বাসিন্দাদের দাবি, তাদের মৌলিক চাহিদা পূরণে এগিয়ে আসুক রাজ্য সরকার। গুরুধন ভিলেজ কমিটির চেয়ারম্যান নিপেন্দ্র ত্রিপুরা জানান, আজ দীর্ঘদিন ধরেই পানীয় জল ও বিদ্যুতের সমস্যা এলাকায় বিরাজমান। এলাকাবাসী সমস্যা সমাধানে তাঁর কাছে গেলে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ করলেও তারা আজও আসেনি এলাকায় এবং সমস্যা একই তিমিরে রয়েছে। এখন দেখার বিষয় গিরি বাসীদের মৌলিক চাহিদা পানীয় জল ও বিদ্যুতের সমস্যা কবে নাগাদ সমাধান হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top