News Flash

  • Home
  • Uncategorized
  • Accident: এক ঘন্টার ব্যবধানে দুইটি দুর্ঘটনায় আহত ৩
Image

Accident: এক ঘন্টার ব্যবধানে দুইটি দুর্ঘটনায় আহত ৩

আগরতলা, ১৮ ডিসেম্বর : রাজ্যে এক ঘণ্টার মধ্যে ২ টি দুর্ঘটনায় ট্রাফিকের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এক ঘন্টার ব্যবধানে বিশালগড় মহকুমায় দুইটি পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

ঘটনার বিবরণে জানা গেছে,  সকাল ৯টা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে বিশালগড় থানার অন্তর্গত বাজার ইন্ডিয়ার সামনে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দু’জন। আহতরা হলেন ইমরান আহমেদ (১৬) ও অপর একজন খোকন দেবনাথ, বয়স (৩৬)। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে আহত ২  জনকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিন অপর দুর্ঘটনাটি ঘটেছে সকাল ১০টা নাগাদ বিশালগড় নবনির্মিত বাইপাস রোডে। স্কুটি এবং ট্রাকের সংঘর্ষে জখম হয়েছেন ১ জন। আহত ব্যক্তির নাম দেবমাল্য শীল।  ঘটনার খবর পেয়ে  দমকলকর্মীরা ছুটে গিয়ে  আহত ব্যাক্তিকে  নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে  দীর্ঘদিন ধরেই বিশালগড় মহকুমা এলাকায় যান  দুর্ঘটনা বেড়ে চলছে, কিন্তু ট্রাফিক দপ্তর  কোনোভাবেই দুর্ঘটনা রোধ করতে পারছে না ।  সাধারন মানুষের অভিমত ট্রাফিক পুলিশের দুর্বলতার কারণেই দিনের পর দিন বিশালগড় মহকুমায় যান দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top